×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৯
  • ১২০ বার পঠিত

মোঃ রিপন মিয়া, রূপগঞ্জ


:নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ২নং ওয়ার্ডে ছাত্রদল নেতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগে  হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে  । ৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার মুড়াপাড়ায় রূপগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে বিক্ষুব্দরা যুবলীগ ক্যাডারদের হামলার বিচার এবং আলমগীর মোল্লা ও শঙ্কর আলী মোল্লা গংদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাছুম বিল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন  সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক শাওন শাকিল ভূঁইয়া, সদস্য সচিব আকিব হাসান, কলেজ শাখা সভাপতি আলামিন ইসলাম প্রিন্স ও সাধারণ সম্পাদক কামরুল হাসান পাপ্পু। 

এছাড়াও  উপস্থিত ছিলেন  রূপগঞ্জ উপজেলা  ভূলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রাহিম ভূইয়া রাসেল সহ রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সকল ইউনিয়ন এর সভাপতি ও সাধারণ সহ আরও অনেকেই।

বক্তারা বলেন, রাজনৈতিকভাবে হেয় করতে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। দ্রুত মামলা প্রত্যাহার ও দোষীদের শাস্তি নিশ্চিত না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat