×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-০১-১৮
  • ১৮০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :
১৬ জানুয়ারি ২০২৫খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবার বেলা১১ টার দিকে জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজ অডিটরিয়ামে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা,পুলিশ সুপার,জামালপুর; বিশেষ অতিথি হিসেবে জনাব আফসানা তাসলিম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),জামালপুর; জনাব মোঃ রেজাউল করিম, সম্পাদক, শিক্ষক সংসদ,সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর।

ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভায় সভাপতি হিসেব উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ হারুন অর রশিদ(অধ্যক্ষ),সরকারি আশেক মাহমুদ কলেজ,জামালপুর; সঞ্চালক ড. সাকিলা শিরীন,সহযোগী অধ্যাপক, বাংলা,সরকারি আশেক মাহমুদ কলেজ,জামালপুর।

সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে সভায় উপস্থিত সকলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জামালপুর জেলার সকল শহীদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়। 

পরে সরকারি আশেক মাহমুদ কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী শিক্ষার্থী,অতিথিবৃন্দ জুলাই বিপ্লবের প্রেক্ষাপট এবং ফ্যাসিবাদের বিরোদ্ধে বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করে। 

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ মাতৃকার সেবায় কাজ করতে হবে।

উক্ত ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভায় জামালপুর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat