×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ১৪৪ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

আসামের খাদ্য বন্টন ব্যবস্থার কেলেঙ্কারি সামনে এসেছে। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া ( এফসিআই) এর পরিচালিত একটি গুদাম থেকে প্রায় ৫ কোটি ২০ লক্ষ টাকার চাল উধাও হওয়ার ঘটনায ব্যাপক সমালোচনার ঝড় বইছে। আসামের ধেমাজির গুদামে অভ্যন্তরীণ মজুত যাচাইয়ের সময় প্রায় ২৬, ৮০০ বস্তা চাল উধাও থাকার তথ্য পাওয়া যায়। এই ঘটনার পর এফসিআই এর লখিমপুর কার্যালয় গুদাম নিয়ন্ত্রক রাকেশ দাস সহ ৫ জন কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে। এজিএম নিরন্জন জাংগ্রির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এখন নিখোঁজ চালের হদিস পেতে কাজ শুরু করেছে। উধাও এই চালগুলি আসামের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস) ও মিড ডে মিল প্রকল্পে বন্টনের জন্য বরাদ্দ ছিল, যা দরিদ্র পরিবার ও স্কুল পড়ুয়া শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিপুল ক্ষোভের ঘটনায় স্থানীয় মানুষ, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat