×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ১০৪ বার পঠিত
চট্টগ্রাম প্রতিনিধি 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, সাংবাদিকদের ঐক্য জাতিকে সমৃদ্ধ করবে। যারা ফ্যাসিস্টদের আমলে নিরপেক্ষভাবে কাজ করছে তার যেনো অবহেলার পাত্র না হয়। সবাই মিলেমিশে কাজ করলে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। 

আজ ১০ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র ডা. শাহাদাত হোসেন, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, মানবিক চিকিৎসক ডা. একেএম ফজলুল হক।

অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক ওচমান গণি মনছুর, সাংবাদিক শামসুল হক হায়দারী, সাংবাদিক আবুল মনছুর, চাটগার চোখ সম্পাদক একেএম জহুরুল ইসলাম, কলের কন্ঠ চট্টগ্রাম ব্যূরো প্রধান মুস্তফা নঈম, সাংবাদিক জালাল উদ্দীন, সিএমইউজে সেক্রেটারি সালেহ নোমান, ৭১ টিভির ব্যূরো চীফ সাইফুল ইসলাম শিল্পী, দৈনিক সংগ্রামের ব্যূরো প্রধান নুরুল আলম মিন্টু, মোহাম্মদ আলী পাশা, মোজাহিদুল ইসলাম, সাইফুদ্দিন খালেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক নেতা ফারুক আব্দুল্লাহ, দৈনিক আমার দেশ ব্যূরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, জীবন মূছা, ভোরের ঢাক ব্যূরো প্রধান কিরণ শর্মা, দ্বীপ্ত টিভির লতিফা আনসারী রুনা, এখন টিভির মাহফুজুর আলম, কালের কন্ঠের ফারুক মুনির, একুশে পত্রিকার শরীফ রোকন, ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন এর সাবেক সেক্রেটারি ফরিদ উদ্দিন, বিটিভির আবু সায়েম, সি প্লাস টিভির সরোজ আহমেদ, শাহাদাত হোসেন, ইভান মীর প্রমূখ। 

চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির বর্ষপূর্তি অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ নেতৃবৃন্দ 
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির হাতে ফুলের তোড়া উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, মহানগরীর সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, মানবিক চিকিৎসক ডা. একেএম ফজলুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat