×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ১১৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার: হাবিবুল্লাহ মীর

​নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল অনুষ্ঠানটির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর হোসেন
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন যুবদল নেতা ফারুকওমর ফারুকবাবুপ্রশিক্ষণ বিশেষ সম্পাদকরমজান মোল্লাধর্মবিষয়ক সম্পাদকফারুক মিয়াবশির মোল্লাফরাদ মিয়ামশিউর রহমান টিটু, এবং সুমন ভুইয়া প্রমুখ।
​প্রধান অতিথির বক্তব্যে ওমর হোসেন বলেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ১৭ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন—তারই ধারাবাহিকতায় আজ তাঁর স্বাস্থ্য গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। এ পরিস্থিতির জন্য স্বৈরাচারী সরকারই দায়ী।
​তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখতে হবে।
​আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat