×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ১১৭ বার পঠিত

শফিউল করিম সবুজ:স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগাম প্রস্তুতির অংশ হিসেবে চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন মাঠ পর্যায়ে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে নেমেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৫) সকালে তিনি সংশ্লিষ্ট বিট অফিসারদের সাথে নিয়ে বদরখালী ও ডেমুশিয়া ইউনিয়নের মোট ১২টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ওসি মনির হোসেন ভোটকেন্দ্রগুলোর লোকেশন নিরূপণ, আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। তিনি প্রতিটি কেন্দ্রে স্থানীয় পরিস্থিতি ও ভৌগোলিক অবস্থান পর্যালোচনা করে নির্বাচন-দিনে নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন বলে জানা গেছে।

ওসি মনির হোসেন বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশি প্রস্তুতি এবং তৎপরতা অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বাত্মক ভূমিকা রাখবে।”

নির্বাচন ঘিরে চকরিয়া থানার এ উদ্যোগ স্থানীয় জনসাধারণের মাঝে নিরাপত্তা আস্থা আরও বাড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat