×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ১১৭ বার পঠিত
মোঃ নিশাদুল ইসলাম 
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকের নামে ভুয়া পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দেয়ার দায়ে শিল্পী ফার্মেসীর মালিক মনিদ্র দেবনাথ (৪০) নামের এক ভূয়া ডাঃ ও ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ। 
বুধবার দুপুরে সদর উপজেলার বুধল ইউনিয়নের বুধল বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। 
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, মনিন্দ্র দেবনাথ দীর্ঘদিন ধরে বুধল বাজারে শিল্পি ফার্মেসির দোকানে বসে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে শিল্পি ফার্মেসিতে অভিযান চালিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় তিনি নিজে সিরিয়াল সহকারে রোগী দেখছিলেন। পাশাপাশি তিনি অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ লিখছিলেন।
জিজ্ঞেস করলে তিনি জানান, তিনি এসএসসি পাস। তার পল্লী চিকিৎসক, এমবিবিএস অথবা এ সংশ্লিষ্ট কোনো সনদপত্রই ছিল না। তার ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। এ সময় মনিন্দ্র স্বীকার করেন যে তার কোনো সনদ নেই। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মনিন্দ্র দেবনাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে এই অপরাধগুলো সংশোধন করার জন্য সতর্ক করে দেওয়া হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat