×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ১০১ বার পঠিত
সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম 

জাতীয় মানবাধিকার সোসাইটি-চট্টগ্রাম এর উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ সম্পন্ন করেছে আজ ১০ ডিসেম্বর ২০২৫।'মানবাধিকার প্রতিদিনের প্রয়োজনীয় বিষয়'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম.নজরুল ইসলাম খানের সঞ্চালনায় এবং এড. সিরাজুল হক চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধিন চট্টগ্রাম মডেল স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান,বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী,সাবেক পিপি (দুদক,চট্টগ্রম) এড. এস ইচ এম হাবিবুর রহমান আজাদ।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক নেতা মোঃ মাসুদ পারভেজ,কেয়া'র মহাসচিব মো.রফিকুল ইসলাম মল্লিক,ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. মিরাজ মাহমুদ,সাংবাদিক মোঃ শাহিন আলম,সাংবাদিক সৈয়দ মোহাম্মদ কাওসার আশরাফী।
এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াছ,মো. রুবেল শেখ,ইয়াসমিন ইসলাম, মো.সাইফুল্লাহ সিদ্দিকী,মো.আশিক, রুমানা পারভীন,কনিকা দাস, লাকি আক্তার,মেহেদী হাসান, লাকি দাস, মোমিনা আক্তার, সুপন দেবনাথ প্রমুখ।
বক্তারা বলেন,'মানবাধিকার কোনো আনুষ্ঠানিক দিবসের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি প্রতিটি মানুষের জন্মগত অধিকার এবং নৈতিক দায়িত্ব।' প্রতিদিনের আচরণ, ব্যবহারে, সিদ্ধান্তে এবং পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়েই মানবাধিকার বাস্তব রূপ লাভ করে।বাস্তবে মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া,প্রতিদিনের দায়িত্ব এবং প্রতিদিনের অঙ্গীকার হিসেবে গ্রহণ করাই আমাদের প্রকৃত কর্তব্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat