×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ২৮৫ বার পঠিত

জাহিদ হাসান টিপু
জেলা প্রতিনিধি শরীয়তপুর

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় কৃষিজমির শ্রেণি পরিবর্তন না করে অবৈধভাবে মাছের ঘের নির্মাণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক চক্রকে দুই লাখ টাকা জরিমানা করেছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাকার্তা এলাকায় কিছু ব্যক্তি কৃষিজমির শ্রেণি পরিবর্তন না করেই নিজস্ব উদ্যোগে সেখানে মাছের ঘের তৈরি করছিলেন। বিষয়টি নজরে এলে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে দুই লাখ টাকা জরিমানা আদায় করেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার শর্তে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এসি ল্যান্ড কে. এম. রাফসান রাব্বি বলেন, কৃষিজমি রক্ষা ও অনাবাদি জমিকে আবাদযোগ্য করার বিষয়ে সরকার কঠোর নির্দেশনা দিয়েছে। সে অনুযায়ী কৃষিজমির টপসয়েল রক্ষা, অবৈধ মাটি কাটাসহ জমির অপব্যবহার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, জনস্বার্থে কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat