×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১২-১১
  • ১৬০ বার পঠিত
প্রণয় দাশগুপ্ত শিমুল ▪️চট্টগ্রাম ব্যুরো

প্রবাসীদের পোস্টাল ভোট চট্টগ্রাম থেকে নিবন্ধন ২২ হাজার ছাড়াল।এখন পর্যন্ত ২ লাখ ৫৪ হাজার প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন

আগামী  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইদিন অনুষ্ঠিতব্য গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা চট্টগ্রাম জেলার প্রবাসীদের নিবন্ধনের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। তালিকায় এক নম্বরে আছে ঢাকা জেলা এবং দ্বিতীয় অবস্থানে আছে কুমিল্লা জেলার প্রবাসীরা।

গত মঙ্গলবার (১৮ নভেম্বর) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়। পরদিন থেকে ধারাবাহিকভাবে বৈশ্বিক অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়। পরে রাজনৈতিক দল ও প্রবাসীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রবাসীদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

সোমবার (১০ডিসেম্বর) বেলা ৪টা পর্যন্ত ২ লাখ ৫৫ হাজার প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। নিবন্ধিতদের মধ্যে ২ লাখ ৩৪হাজার পুরুষ এবং ২১ হাজারেরও বেশি নারী রয়েছেন।

সবচেয়ে বেশি নিবন্ধন করেছে সৌদি আরব থেকে ৬৫ হাজারেরও বেশি। এরপর যুক্তরাষ্ট্র ২০ হাজারেরও বেশি, কাতার ১৬ হাজারেরও বেশি, সংযুক্ত আরব আমিরাত ১৫ হাজারেরও বেশি, মালয়েশিয়া ১৪ হাজারেরও বেশি, সিঙ্গাপুর ১৩ হাজারেরও বেশি এবং যুক্তরাজ্য থেকে ১২ হাজারেরও বেশি নিবন্ধন হয়েছে।

চট্টগ্রাম▪️

বৃহত্তর চট্টগ্রামের মধ্যে চট্টগ্রাম জেলার ১৬টি আসনে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সোমবার বিকেল পর্যন্ত নিবন্ধনের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বেশি—৩ হাজার ৭০০ প্রবাসী রেজিস্ট্রেশন করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে ভোট দিতে।

এছাড়া:▪️

চট্টগ্রাম-১০ (পাহাড়তলী–হালিশহর) আসনে এক হাজার ৬০০ জনেরও বেশি,

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৫ (হাটহাজারী) এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে প্রায় দেড় হাজার করে প্রবাসী,

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে এক হাজার ৪০০ জনেরও বেশি,

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনে এক হাজার ৩০০ জনেরও বেশি,

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে এক হাজার ৩০০ জনেরও বেশি নিবন্ধন করেছেন।

এ ছাড়া এক হাজারের বেশি নিবন্ধন হয়েছে, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া), চট্টগ্রাম-৯ (বাকলিয়া–কোতোয়ালি) এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে।

কক্সবাজার জেলা▪️

অপরদিকে বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজার জেলার ৪টি আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিবন্ধন করেছেন পাঁচ হাজারেরও বেশি প্রবাসী।

সবচেয়ে বেশি দুই হাজার ৪০০ জনেরও বেশি নিবন্ধন করেছেন কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) সংসদীয় আসন থেকে।

এছাড়া :▪️

কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসন থেকে এক হাজার ৭০০ জনেরও বেশি,

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) থেকে ৬০০ জনেরও বেশি এবং

কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসন থেকে ৫০০ জনেরও বেশি ভোটার নিবন্ধন করেছেন।

সবশেষ বৃহত্তর চট্টগ্রামের তিন পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে ভোট দিতে মোট ৯০০ জনেরও বেশি ভোটার নিবন্ধন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat