×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ১৬৭ বার পঠিত
কলাপাড়া প্রতিনিধি

অপার সৌন্দর্যের লীলাভূমি পটুয়াখালীর  কুয়াকাটায় প্রকৃতি ও সমুদ্রের টানে প্রতিনিয়ত ছুটে যাচ্ছেন হাজারো পর্যটক।  মনোরম সমুদ্রদৃশ্য, লাল কাকড়া, অতিথি পাখির সারি, সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য দেখতে এই সৈকতই পর্যটকদের প্রথম পছন্দ। সঙ্গে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে সাগরের তাজা মাছের ফ্রাই, বারবিকিউ ও কাকড়া ভাজা।


সম্প্রতি কুয়াকাটা ফিস ফ্রাই মার্কেটে দেখা মিলেছে নতুন এক চমক—অ্যাকুরিয়ামে রাখা বঙ্গোপসাগরের জীবিত ইলিশ। যা দেখে বিস্মিত হচ্ছেন পর্যটকরা। কুয়াকাটায় প্রথমবারের মতো দোকানে জীবিত সামুদ্রিক মাছ প্রদর্শন করায় দর্শনার্থীদের বাড়তি ভিড় জমছে ডিসি পার্কের পূর্ব পাশে অবস্থিত ‘কাওসার ফিস ফ্রাই’ দোকানে। সেখানে জীবিত ইলিশের পাশাপাশি দেখা যাচ্ছে সামুদ্রিক বাইলা স্থানীয় ভাষায় তুলারডাঁটিসহ আরও কয়েক প্রজাতির মাছ।


ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক মোঃ সোহেল রানা বলেন, জীবিত ইলিশ চোখের সামনে অ্যাকুরিয়ামে ঘুরে বেড়াচ্ছে—এ দৃশ্য সত্যিই অসাধারণ। মনে হলো যেন সমুদ্রের নিচের জগৎ চোখের সামনে। কুয়াকাটা এসে এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি।


চট্টগ্রাম থেকে আসা আরেক পর্যটক শারমিন আক্তার বলেন, আমরা সাধারণত হিমায়িত বা বাজারে কাটা মাছ দেখি। কিন্তু এখানে জীবিত ইলিশ ও সামুদ্রিক মাছ দেখে খুব ভালো লাগছে। শিশুদেরও দেখানোর মতো আকর্ষণীয় একটি বিষয়।


দোকানটির মালিক কাওসার হোসেন বলেন, পর্যটকদের কিছু ভিন্ন অভিজ্ঞতা দেওয়ার জন্যই আমি অ্যাকুরিয়ামে জীবিত মাছ রাখার উদ্যোগ নিয়েছি। বঙ্গোপসাগর থেকে জেলেরা তাজা মাছ এনে দিলে আমরা সেগুলো অ্যাকুরিয়ামে সংরক্ষণ করে প্রদর্শন করি। এতে বিক্রিও বেড়েছে, আর পর্যটকরাও খুশি।


তিনি আরও জানান, জীবিত মাছ দেখে পর্যটকরা আত্মবিশ্বাসী হন যে এখানে তারা সত্যিকারের তাজা সাগরের মাছ পাচ্ছেন। ভবিষ্যতে আরও প্রজাতির মাছ অ্যাকুরিয়ামে রাখার পরিকল্পনা আছে।


এমন ব্যতিক্রমী উদ্যোগে ফিস ফ্রাই মার্কেটে নতুন প্রাণ ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। কুয়াকাটায় আগত পর্যটকদের জন্য এটি এখন বাড়তি আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat