সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা মোড়ে বিএনপির পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সিরাজদিখান থানার সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. সিদ্দিক মোল্লা, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খান, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মো. রাসেল,উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আশিক শেখসহ উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।