×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১৪৯ বার পঠিত
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল। সভায় বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস. কে. সাত্তার, ঝিনাইগাতী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রুস্তম আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসেম, সাবেক ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুরুজ্জামান আকন্দ।

ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রহমান আকন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সাহা এবং ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হাসানসহ অন্যান্যরা।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আশরাফুল আলম রাসেল শহীদ বুদ্ধিজীবীদের অবদানের কথা তুলে ধরে বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ আজ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat