×
সদ্য প্রাপ্ত:
ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১৬৪ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল 
স্টাফ রিপোর্টার নওগাঁঃ

নওগাঁর আত্রাইয়ের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ-৬( আত্রাই রাণীনগর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন, পতিসর কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো.আহসান হাবিব, পাঁচুপুর  ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী শ্রী বিল্পব কুমার। 


মতবিনিময় সভায় মো.খবিরুল ইসলাম বলেন, আমি আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ছিলাম,কিন্তু আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসনের বাংলাদেশ জামায়েত ইসলামের এমপি প্রার্থী।নির্বাচন পরিপত্রে জানানো হয়েছে এক সঙ্গে দুই জায়গায় কাজ করা যাবে না তাই এমপি প্রার্থীর জন্য চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় অব্যাহাতি নিয়ে আপনাদের সাথে নিয়ে আত্রাই রাণীনগর উপজেলায় উন্নয়ন মূলক কাজ করতে চাই। তিনি আরো বলেন, এবারের নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। এ পথে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সমাজের আয়না, নির্বাচনে সবকিছু সবার আগে আপনাদের চোখেই ধরা পড়ে। আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রত্যাশায় মাঠে নেমেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat