×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১০৫ বার পঠিত
হাবিবুর রহমান হবি, যশোর

যশোরে ১৪ ইং ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।  দিবসটি উপলক্ষে যশোরের বিভিন্ন রাজনৈতীক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি  চাঁচড়া বদ্ধভুমিতে যশোরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে রোববার সকালে যশোরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের পক্ষ থেকে চাঁচড়া বধ্যভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসের শুরুতে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা শ্রদ্ধা জানান।
এছাড়া যশোর জেলা বিএনপি কেন্দ্রীয় সংসদের পক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত শ্রদ্ধা নিবেদন করেন। জেলা বিএনপির পক্ষে সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,
 সিনিয়র সদস্য অ্যাডভোকেট ইসহাকসহ নগর বিএনপি, সদর উপজেলা বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসি বেগম, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। এছাড়া এনসিপি, বিপ্লবী কমিউনিস্ট লীগ, সিপিবি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলও শ্রদ্ধা নিবেদন করে। 
এছাড়া প্রেসক্লাব যশোর এর সভাপতি জাহিদ হাসান সাধারন সম্পাদক মোঃ তৌহিদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ যশোর জেলা সাংবাদিক ইনিয়ন, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইনিয়ন যশোর এর সকল সাংবাদিক নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat