×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৫-০১-১৮
  • ১৭৯ বার পঠিত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের মূল্য সংযোজন ধারার উন্নয়নে ডেইরি সমবায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলার লাহিড়ী মোহনপুর কে,এম ইনস্টিটিউশন হাইস্কুল মাঠে অ্যাক্সেস প্রকল্পের অধীনে সংগঠিত ডেইরি ও মৌচাষী সমবায় সমিতির প্রায় পাঁচ শতাধিক খামারীর সঙ্গে সচিব পর্যায়ের কর্মকর্তাদের অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
সারা বাংলা কৃষক সোসাইটি (এসবিকেএস) ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এর যৌথ আয়োজনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএও বাংলাদেশের প্রতিনিধি জিয়াওকুনশি।
 
এছাড়া আদর্শ প্রানিসেবা ও  প্রানিসম্পদের ডিজিটালাইজেশনের প্রধান নির্বাহী ফিদা হক, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, লাহিড়ী মোহনপুর ইউনিয়নের প্রশাসক মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজেদা আক্তার,  ইউপি সদস্য গোপাল চন্দ্র ও দুগ্ধজাত পণ্যের উৎপাদনকারী গোপাল চন্দ্র ঘোষ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের মূল্য সংযোজনে ধারার উন্নয়নে অংশীজন সংলাপ অনুষ্ঠানে অ্যাক্সেস প্রকল্পের অধীনে সংগঠিত সাতটি ডেয়রি সমবায় ও একটি মৌচাষী সমবায় সমিতির প্রায় পাঁচ শতাধিক খামারী অংশ নেয়। উক্ত মতবিনিময় সভায় খামারীরা তাঁদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা বলেন, খামারীদের মধ্যে সহজ শর্তে ঋন প্রদান, গো-খাদ্যের অতিরিক্ত মূল্য কমানো, দুধ ও মধু সঠিক প্রক্রিয়ার সহজ সমাধানে বাজারজাত করণ, প্রশিক্ষণ ও ডিজিটাইজেশনের অভাব দুরকরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণের কথা তুলে ধরেন তৃণমূলের খামারিরা।

পরিশেষে অতিথিবর্গ খামারীদের দুগ্ধজাত পণ্য উৎপাদন কারখানা, মধু প্ল্যান্টেশন পরিদর্শন করেন। অতিথিরা খামারীদের আশ্বাস দিয়ে বলেন, তাদের সব ধরনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat