×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১২-১৫
  • ১৪৪ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল 
স্টাফ রিপোর্টার নওগাঁঃ

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম পুলিশদের নিয়ে এক সার্বিক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) নওগাঁ জেলার পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, পেশাগত মানোন্নয়ন ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে এ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের বিভিন্ন সুবিধা-অসুবিধা, আবাসন, চিকিৎসা, ডিউটি সংক্রান্ত বিষয়, পেশাগত শৃঙ্খলা ও জনসেবায় আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা গেলে জনগণের প্রতি সেবার মান আরও বৃদ্ধি পাবে।” এ সময় তিনি সকল স্তরের পুলিশ সদস্যদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং যৌক্তিক সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

সভায় উপস্থিত কর্মকর্তাগণ পুলিশ সুপার মহোদয়ের এই মানবিক ও কল্যাণমুখী উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ কল্যাণ সভাটি পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ, প্রেরণা ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat