×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ১০৩ বার পঠিত
নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম–১৫ সাতকানিয়া–লোহাগাড়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক সংসদ সদস্য ও প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।মনোনয়ন ফরম সংগ্রহ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব আনোয়ারুল আলম চৌধুরী এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
এ সময় জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, শাহজাহান চৌধুরী একজন ত্যাগী, সৎ ও জনবান্ধব রাজনীতিবিদ হিসেবে এলাকায় ব্যাপকভাবে পরিচিত। অতীতে সংসদ সদস্য ও প্যানেল স্পিকার হিসেবে তার দায়িত্বশীল ভূমিকা জনগণের আস্থার প্রতীক হয়ে আছে।
তারা আরও বলেন, ইনশাআল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৫ আসনে ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক রাজনীতির বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
মনোনয়ন ফরম সংগ্রহের খবরে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় জামায়াতের নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat