×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ১৪২ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতীয় জলসীমায় ফের আটক বাংলাদেশের ২টি ট্রলার। গ্রেফতার ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবী। আন্তর্জাতিক সমুদ্র সীমা পেরিয়ে ফের ভারতীয় জলসীমায় ঢুকে মাছ ধরছিল বাংলাদেশের ২টি ট্রলার। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এই ট্রলার ২টিকে আটক করে। তাঁদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ করা হয়েছে। আটক করা হয় ২টি ট্রলারে থাকা ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। কোস্ট গার্ড বুধবার (১৭ ডিসেম্বর )বিকেলে আটক মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগন্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয়। এরপরেই তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। আন্তর্জাতিক সমুদ্র সীমা পেরিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে মাছ ধরছিল বাংলাদেশি ২টি ট্রলার। ট্রলার ২টির নাম, সাবিনা ১ এবং রুপসী সুলতানা। সাবিনা ১ ট্রলারটিতে ১১ জন এবং রুপসী সুলতানা ট্রলারে ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবী ছিলেন। পুলিশ জানিয়েছে, আটককৃত মৎস্যজীবীদের অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ) ধৃতদের কাকদ্বীপ আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat