এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর

জিয়া পরিষদ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও জামালপুর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সদ্য প্রয়াত অধ্যাপক নওশের আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে জামালপুর প্রেস ক্লাব (বসাকপাড়া) মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন—সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং জেলা বিএনপি, জামালপুর। তিনি বিএনপি মনোনীত জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবেও পরিচিত।

স্মরণসভায় সভাপতিত্ব করেন ডাঃ আহম্মদ আলী আকন্দ, সহ-সভাপতি, জিয়া পরিষদ জামালপুর জেলা শাখা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ জামালপুর জেলা শাখা।

সভায় বক্তারা অধ্যাপক নওশের আলীর শিক্ষা, রাজনীতি ও সমাজসেবায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জিয়া পরিষদ, জামালপুর জেলা শাখা।