×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ১৭৫ বার পঠিত
মোঃ কবির হোসেন স্টাফ রিপোর্টারঃ 

ভোলার বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বাউফল উপজেলার নূরজাহান গার্ডেনের কনফারেন্স রুমে আয়োজিত সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সম্মেলনে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মনিরুল ইসলাম সভাপতি এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি আবদুল মালেক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মো. নাছির পাটোয়ারি, দৈনিক বরিশাল সময়ের প্রতিনিধি কাজী মো. বাবুল এবং দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম রুবেল।
যুগ্ম সাধারণ সম্পাদক: দৈনিক ঢাকা টাইমসের প্রতিনিধি মো. রিয়াজ উদ্দিন বাদশা ও দৈনিক বিপ্লবী বাংলাদেশের প্রতিনিধি মো. বাবুল পালোয়ান।
সাংগঠনিক সম্পাদক: দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মো. মিজানুর রহমান।
অর্থ সম্পাদক: দৈনিক আজকের বরিশালের প্রতিনিধি মো. ফোরকান হোসেন।
দপ্তর সম্পাদক: দৈনিক জনবাণীর প্রতিনিধি মো. ছোবাহান হাওলাদার।

সম্মেলনে বক্তারা বলেন, নবগঠিত কমিটি ঐক্য ও পেশাদারিত্বের মাধ্যমে সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat