×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-২০
  • ১০৪ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল স্টাফ রিপোর্টার নওগাঁ 

নওগাঁর পত্নীতলা উপজেলায় পৈত্রিক জমি জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সাইদুল ইসলাম পত্নীতলা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পত্নীতলা উপজেলার নোদবাটি মৌজার হাল ২৫ নম্বর খতিয়ানের ৬৮৫ দাগে অবস্থিত ২৪ শতক পৈত্রিক জমি দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক দখলে রেখে ভোগ করে আসছেন।

ভুক্তভোগী মো. সাইদুল ইসলাম উপজেলার ঘোষনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আফসার আলী মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। খতিয়ান অনুযায়ী জমিটি তার বৈধ পৈত্রিক সম্পত্তি হলেও অভিযুক্তরা সেটি দখলে রেখে চাষাবাদ করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন— নোদবাটি গ্রামের মৃত মীর বক্সের ছেলে ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ওসমান মেম্বার (৫২), বকুল হোসেন (৪৭), বক্কর হোসেন (৪৬) এবং পার্শ্ববর্তী বদলগাছী উপজেলার মথুরাপুর গ্রামের মৃত ইলিয়াসের ছেলে মিলন হোসেন (৩৫)।

ভুক্তভোগীর অভিযোগ, জমির বৈধ কাগজপত্র দেখিয়ে একাধিকবার জমিটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও অভিযুক্তরা তাতে কোনো কর্ণপাত করেননি। সর্বশেষ গত ১২ ডিসেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয়ভাবে আপস-মীমাংসার উদ্দেশ্যে অভিযুক্তদের কাছে গেলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

তিনি আরও অভিযোগ করেন, এর আগে স্থানীয়ভাবে মীমাংসার মাধ্যমে জমিটি বুঝে নিয়ে দুই বছর ধরে চকভবানী গ্রামের আবু বক্কর সিদ্দিক নামে এক বর্গাদার সেখানে চাষাবাদ করেন। তবে পরবর্তীতে প্রতিপক্ষরা পুনরায় জোরপূর্বক জমিটি দখলে নিয়ে আতব ধান রোপণ করেন। এ ঘটনায় মিলন হোসেন সরাসরি জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, জমির মালিকানা অস্বীকার করার পাশাপাশি ভবিষ্যতে জমির দাবি করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

এ বিষয়ে সাইদুল ইসলাম তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পত্নীতলা থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে ওসমান আলী মেম্বার বলেন, “আমার বাবা মীর বক্স ১৯৬৪ সালে আফসার আলীর কাছ থেকে ওই খতিয়ানের চারটি দাগে মোট ৯০ শতক জমি ক্রয় করেন। সেই সময় থেকে আমরা বৈধভাবে জমিটি ভোগদখল করে আসছি।”

এ বিষয়ে পত্নীতলা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat