×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-২১
  • ১১২ বার পঠিত
এমদাদুল হক
স্টাফ রিপোর্টার, জামালপুর

শনিবার (২০ ডিসেম্বর ২০২৫ খ্রি.) জামালপুর জেলার পুলিশ সুপার  ড. চৌধুরী মোঃ যাবের সাদেক আকস্মিকভাবে ইসলামপুর থানা ও দেওয়ানগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতে পুলিশ সুপার  ইসলামপুর থানায় উপস্থিত হলে নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল কাইয়ুম গাজী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার  গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে তিনি থানার অভ্যন্তরীণ বিভিন্ন শাখা ও কার্যক্রম ঘুরে দেখেন এবং অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি থানার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এরপর পুলিশ সুপার মহোদয় দেওয়ানগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ মনসুর আহাম্মদ তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে তিনি অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও পুলিশ সুপার মহোদয় জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি-২) এর কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে কর্মরত অফিসার ও ফোর্সের সঙ্গে কথা বলে তিনি তাঁদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং গোয়েন্দা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat