×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ১৬৬ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দ্বাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে নিরাপত্তা শঙ্কায়। এর বদলে প্রথম ম্যাচের দিন রাখা হবে ছোট পরিসরের আয়োজন।

সিলেটে আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএলের দ্বাদশ আসর। এর আগে ঢাকায় আগামী ২৪ তারিখ উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি মাথায় রেখে সরকারের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি।

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত হয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন তারা বিকল্প ভাবছেন।

মিঠু বলেন, ‘আমরা সবাই জানি যে পরিস্থিতি একটু চ্যালেঞ্জিং। আমাদের বারবার পরিকল্পনা বদলাতে হচ্ছে। ২৪ তারিখে যেহেতু আমরা উদ্বোধনী অনুষ্ঠান করতে পারছি না, এখন ২৬ ডিসেম্বর ম্যাচের দিনই ছোট করে আয়োজন করব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat