×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ১০৫ বার পঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক কৃষকের জমিতে আলু রোপন করে দিয়েছেন মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। গতকাল মঙ্গলবার সকালে জেলার সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিন তাজপুর গ্রামের কৃষক আবুল হাশেম খানের জমিতে নিজ হাতে রোপন করেন বিএনপি দলীয় এ প্রার্থী। এদিন সকাল সাড়ে ৯ টার দিকে আলু রোপনে দলের প্রার্থীর সঙ্গে বিএনপি নেতাকর্মীরাও অংশ নেন। ওই কৃষকের প্রায় ২২ গন্ডা জমিতে এ আলু রোপন করা হয়।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার প্রমুখ।আলু রোপন করে দেওয়ায় আনন্দ প্রকাশ করেছেন কৃষক আবুল হাশেম খান। তিনি বলেন, একজন সংসদ সদস্য প্রার্থী নিজের উদ্যোগে দলীয় নেতাকর্মী নিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছেন। যা আমার জন্য সত্যিকার অর্থেই বড় পাওয়া।এ প্রসঙ্গে বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের পাশে থেকে তাদের উৎপাদন কার্যক্রমে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য। বিএনপি সবসময় কৃষিবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat