×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ২০০ বার পঠিত
মোঃ সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার মাদারীপুর।


মাদারীপুর সদর উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মুরগির খামারের প্রায় তিন হাজার মুরগি জীবন্ত দগ্ধ হয়েছে।

মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর ) ভোররাতে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা রাজারচর এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

খামার মালিকের দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত খামারি জসিম বেপারী জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে শ্রমিকরা মুরগিকে খাবার দিতে যান। এসময় তারা হঠাৎ খামারের ভেতর দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন। শ্রমিকদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো খামারে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। তবে তারা পৌঁছানোর আগেই খামারের ঘরসহ ভেতরে থাকা ৩ হাজার মুরগি পুড়ে মারা যায়।

খামারি জসিমের দাবি, এই অগ্নিকাণ্ডে তার কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এলাকার প্রতিপক্ষের সাথে বিরোধের জেরে কেউ প্রতিহিংসাবশত এই ন্যাক্কারজনক কাজ ঘটিয়ে থাকতে পারে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে দেখছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat