×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ১৮৩ বার পঠিত
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, একাত্তরের পরবর্তী বা চব্বিশের পরবর্তী সময়ে তাদের কর্মকাণ্ড প্রমাণ করেছে যে, জামায়াত দেশে শান্তি চায়নি কখনো। যদি দেশে শান্তি চাইতো তাহলে একের পর জোটের নামে মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করতো না।

২৬ ডিসেম্বর বেলা ১১ টায় ৩৩ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘আসন্ন নির্বাচন নাকি প্রহসন’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্মম হলেও সত্য যে, জামায়াম-শিবির একাত্তরের পথেই হাঁটছে। তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিজেদের দলীয় ও সমমনা নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীকে হত্যার নীলনকশা বাস্তবায়ন করছে। একের পর এক যত সন্ত্রাস- নৈরাজ-চাঁদাবাজী-দলবাজীর ঘটনা সামনে এসেছে কোনো না কোনোভাবে তাদের ইন্ধনের প্রমাণ চলে আসছে। তারা গণমাধ্যমের উপর সবচেয়ে বেশি নাখোশ, যে কারণে বিভিন্ন বিশ^বিদ্যালয়ে অবৈধ উপায়ে ক্ষমতায় আসা শিবির নেতারা এখন গণমাধ্যমের ভবন জ¦ালিয়ে-পুড়িয়ে দেয়ার প্রকাশ্য ঘোষণা দিচ্ছে। এদেরকে প্রতিহত করতে প্রকৃত দেশপ্রেমিকদেরকে আরো সংগঠিত হতে হবে। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, সদস্য শাহিনা খান, অরবিন্দ দেবনাথ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি ১২ বছর ধরে রাজপথে থেকেছে ছাত্র-যুব-জনতার কল্যাণকে কেন্দ্র করে। ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর‌্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশের পর থেকে ক্রমশ সারাদেশে সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে এগিয়ে চলছে নতুনধারা। পরপর ৩ বার নিবন্ধনের সকল শর্ত পূরণ করে আবেদন করেও নিবন্ধন না পাওয়ায় মোটেই চিন্তিত নন নতুনধারার নেতৃবৃন্দ। দেশকে ভালোবেসে সাহসের রাজনীতি করবে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই নতুনধারা। তারা অতিতের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে ছিলো, এখনো আছে, আগামীতেও থাকবে। কখনো ১ টা আসনের জন্য বড় বোয়ালের পেটে যাওয়ার রাজনৈতিক পথে হাঁটবে না নতুনধারা বাংলাদেশ এনডিবির কোনো নেতা। আজ অনেকে বলেন, আগে এমপি হই, পরে সততার রাজনীতি করবো। কিন্তু ইতিহাস বলে- মেনন, ইনু, দিলিপ বড়ুয়ারা পারেনি ছোট দলের বড় নেতা হয়েও জনগণের কল্যাণ করতে, এরাও পারবে না।
----------------------------------------
 (হালিমা খাতুন)
সদস্য, মিডিয়া সেল
নতুনধারা বাংলাদেশ এনডিবি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat