×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ৮৬ বার পঠিত
মোঃ সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার, মাদারীপুর

তীব্র শীতের কারণে বিপাকে পড়া দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মাদারীপুর জেলা প্রশাসন।

শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর ) ও শুক্রবার (২৬ ডিসেম্বর ) দুই দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ কর্মসূচিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম সরাসরি অংশ নেন। তিনি চরমুগুরিয়া এলাকার বস্তিবাসী, শিশুসদন ও এতিমখানার শিশুদের পাশাপাশি অন্যান্য শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। এ সময় তিনি তাদের জীবনযাপন ও শীতজনিত কষ্টের খোঁজখবর নেন।

সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন। তারা বলেন, শীতের এই সময়ে প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগ তাদের জন্য বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। তাদের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের দায়িত্বের অংশ। তিনি জানান, শীতার্ত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালু থাকবে।

দায়িত্ব গ্রহণের পর থেকে সাধারণ মানুষের সঙ্গে সহজ ও সরাসরি যোগাযোগ, বিনয়ী আচরণ এবং মাঠপর্যায়ে উপস্থিত থাকার মাধ্যমে জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছেন। স্থানীয়দের মতে, তার এই উদ্যোগ মাদারীপুরে মানবিক ও জনমুখী প্রশাসনের একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat