×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৬-০২-০৪
  • ১৬৯ বার পঠিত

মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ


​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলা এবং পরবর্তীতে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক তরুণীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ রত্না (২৫) বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মোঃ হেলাল উদ্দিন (৪০) সহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পর মামলা হলে হেলালের সহযোগী তুহিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মূল অভিযুক্ত  হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলার ডোন্দিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

​বাদীর বক্তব্যে জানা যায় , প্রায় তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রত্নার সঙ্গে হেলালের পরিচয় হয়। গড়ে ওঠে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক। ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত দেড় বছর ধরে শ্রীপুরের মাওনা এলাকার বিভিন্ন স্থানে হেলাল তার সঙ্গে একাধিকবার শারীরিক মেলামেশা করেন।

​তবে সম্পর্কের এক পর্যায়ে হেলালের আচরণ বদলে যেতে থাকে। তিনি রত্নার ব্যক্তিগত ও অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করতে শুরু করেন। লোকলজ্জার ভয়ে প্রায় ছয় মাস আগে রত্না অভিযুক্তকে ১ লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে আরও ৫০ হাজার টাকা দিলেও হেলালের টাকার চাহিদা ও হুমকি কমেনি।

​ভুক্তভোগী নারী জানান, হেলাল কৌশল অবলম্বন করে তার স্বামীর বাড়ি ও আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করে তাকে সামাজিকভাবে হেয় করার ভয় দেখাচ্ছেন। গত ২ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে হেলাল ও তার সহযোগীরা রত্নার বর্তমান ঠিকানায় (কাওরাইদ) গিয়ে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

​এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন,ভুক্তভোগীর  লিখিত অভিযোগের পর মামলা নেওয়া হয়েছে এ ঘটনায় একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat