×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ২৩৮ বার পঠিত
পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশের অনুমতি চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মাধ্যমে বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৮ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

কয়েক প্যাকেট ভি-রোল ফরম এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো শুরু হয়েছে।

মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দেওয়া হবে। চূড়ান্ত সুপারিশের অনুমতি চাওয়া হলেও নিয়োগ নিয়ে এক নিবন্ধনধারীর রিটের কারণে এই কার্যক্রম কিছুটা পেছাতে পারে। তবে বিলম্ব যেন না হয় সে জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সলিসিটারের মতামত চাওয়া হয়েছে। মন্ত্রণালয় ও সলিসিটারের অনুমতি পেলে দ্রুত চূড়ান্ত সুপারিশ করবে এনটিআরসিএ।

উল্লেখ্য, সারা দেশে ৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হলেও ভি-রোল ফরম পূরণ শেষে ২৮ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত অনুমোদন চাওয়া হয়েছে। এ ছাড়া ৯০০ শর বেশি প্রার্থীকে ভি-রোল ফরম পূরণের জন্য আগামী ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ১০ আগস্টের মধ্যে যেসব প্রার্থী ভি-রোল ফরম পূরণ করে জমা দেবেন, তাঁদের চূড়ান্ত সুপারিশে বিবেচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat