×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৬-০৯-০৮
  • ৪৮ বার পঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান এবং এর আমীরের বক্তব্যের মধ্যে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলেছেন।

কুষ্টিয়ায় দলীয় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জামায়াতে ইসলামী বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক দাবি (যেমন বিদ্যুৎ সংকট) নিয়ে লংমার্চ কর্মসূচি পালন করার পর সংসদে তাদের বক্তব্য বিপরীতমুখী ছিল।

বিদ্যুৎসহ নানা দাবিতে জামায়াত তেল-গ্যাস খরচ করে লংমার্চ করার পর সংসদে দলটি দাবি করেছে যে বিদ্যমান বিদ্যুৎ সংকট বর্তমান সরকারের সৃষ্ট নয়। এ ধরনের বিপরীতমুখী বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

জামায়াত তাদের লোগো ও রাজনৈতিক অবস্থান থেকে 'আকিমুদ্দীন' কথাটি বাদ দেওয়া এবং শরিয়া আইনের পরিবর্তে প্রচলিত আইনে দেশ পরিচালনার অবস্থানের বিষয়ে উল্লেখ করে চরমোনাই পীর দাবি করেন, রাজনৈতিক কৌশলের কারণে দলটির মূল ইসলামী ভিত্তি ক্ষুণ্ন হয়েছে।

বিএনপির ওয়াদা এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও দুর্নীতি পরিস্থিতি নিয়েও তিনি সমালোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat