×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ২২০ বার পঠিত
সাভারে কেকের প্যাকেটের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১১০০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। যার মূল্য প্রায় প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এ সময় মামুন এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে অন্তত ৯টি মামলার তথ্য পেয়েছে পুলিশ।

আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে এমন কৌশল করেছিল মাদক কারবারিরা।
শনিবার (১২ আগস্ট) দুপুরে গ্রেপ্তার আসামিকে সাভার মডেল থানা থেকে ঢাকায় আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার আসামি আবদুল্লাহ আল মামুন (৩৮) টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার গান্দি দেওপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে। এই মামলায় অপর পালাতক আসামি মো. সুজন খান (২২)।

মামুনের  বিরুদ্ধে টাঙ্গাইলে অন্তত ৯টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
মামলা সূত্রে জানা যায়া, অভিযুক্ত মামুন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক সংগ্রহ করে রাজধানী ও আশপাশের সাভারসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সি অ্যান্ড বি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানুনকে আটক করলেও তার সঙ্গে থাকা সুজন পালিয়ে যায়।

এ সময় মামুনের হাতে থাকা কেকের প্যাকেটের ভিতরে লুকিয়ে রাখা ১১০০ পিস মাদক ইয়াবা জব্দ করা হয়। মামুন বিভিন্ন সময় কৌশলে কক্সবাজার থেকে মাদক নিয়ে আসে। টাঙ্গাইল বিভিন্ন মামলা থাকার কারণে গোপনে সাভারের আউকপাড়ায় স্ত্রীসহ গোপনে বসবাস করে আসছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat