×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২২
  • ২৯ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি

আসামরাজ্যের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুরে মাছ ধরতে গিয়ে গারোকাটা বিলের জলে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দারিরপার গ্রামের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে প্রকাশ, সোমবার (২১ সেপ্টেম্বর ) মায়ের সঙ্গে গারোকাটা বিলে মাছ ধরতে গিয়েছিল ৩ শিশু। কোনও এক সময় মায়ের অজান্তে তারা বিলের জলে তলিয়ে যায়।

বিষয়টি নজরে আসার পর স্থানীয় বাসিন্দারা বিলে তল্লাশি শুরু করেন। তল্লাশি চালিয়ে প্রথমে ২ শিশুর দেহ উদ্ধার করা হয়। পরে তৃতীয় শিশুটিকে ও উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

মৃত শিশুদের নাম যথাক্রমে জীতাংকর রাভা, দিয়ামণি রাভা ও নীলগ্রীব রাভা বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার কাজ চালানো হয়। কিভাবে ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat