×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ৪৪৯ বার পঠিত
পাবনার ফরিদপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  শনিবার দুপুরে উপজেলার বনওয়ারী নগর প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণপাশের একটি টিনের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

তারা হলেন- উপজেলা জামায়াতের সেক্রেটারি আফজাল হোসেন (৩৫), জামায়াত নেতা হাবিবুর রহমান (৩৩), আব্দুল মোমিন (৩০), হেলাল উদ্দিন (৩৫), রাশিদুল ইসলাম (২৯), কামরুজ্জামান (২৮), আব্দুল হামিদ (৩৪), ফরিদুল ইসলাম মুকুল (৩৮) ওমর আলী (৩৩), মিরাজুল ইসলাম (২৮) ও ইসমাইল হোসেন (৩৪)।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, শনিবার সকালে ফরিদপুর উপজেলায় আমাদের ‘কুরআন শিক্ষামূলক পোগ্রাম’ ছিল। প্রোগ্রাম চলাকালীন সেখান থেকে আমাদের নেতাকর্মীদের ধরে নিয়ে গেছে পুলিশ।  এ ঘটনায় নিন্দা জানাই ও অবিলম্বে তাদের মুক্তি চাই। 

ফরিদপুর থানার ওসি মিজানুর রহমান জানান, নাশকতা ও দেশকে অস্থিতিশীল তৈরি করার পরিকল্পনা করছিলেন জামায়াত নেতারা। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে জামায়াতের ১৩ জন রোকন পর্যায়ের নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে। রোববার আদালতের মাধ্যমে তাদের পাবনা কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat