×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৯
  • ৩৬ বার পঠিত
জয়,রাজশাহী ব্যুরো

রাজশাহীর দুর্গাপুরের ঐতিহ্যবাহী বড়ইল বিলে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১ হাজার মিটার দৈর্ঘ্যের ১৮টি নিষিদ্ধ জাল জব্দ করে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার কিসমত গণকৈড় এলাকায় বড়ইল বিলে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।

প্রশাসন জানায়, দেশীয় মৎস্য সম্পদ ধ্বংসকারী এই ক্ষতিকর জালের ব্যবহার রোধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের টের পেয়ে অসাধু মৎস্যজীবীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহা. বাবুল হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা।

ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat