×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ২২২ বার পঠিত
ভয়াবহ বন্যার কারণে দুটি বোর্ডের উচ্চ মাধ্যমিক ও সমমানের চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সেই চারটি বিষয়ের পরীক্ষা কবে নেওয়া হবে, সেই সময়সূচি ঘোষণা করেছে চট্টগ্রাম ও মাদ্রাসা বোর্ড। 

রোববার এই দুটি বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম বোর্ডের ১৭ আগস্টের বাংলা প্রথমপত্র পরীক্ষা ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ১ অক্টোবর, ২২ আগস্টের ইংরেজি প্রথমপত্র ৩ অক্টোবর এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা ৫ অক্টোবর নেওয়া হবে।

আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষার তারিখও নতুন করে নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৭ আগস্টের কুরআন মাজিদ পরীক্ষা ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের আরবি প্রথমপত্র (সাধারণ বিভাগ) এবং আরবি সাহিত্যের (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা ৩ অক্টোবর, ২২ আগস্টের বাংলা প্রথমপত্র ৫ অক্টোবর এবং ২৪ আগস্টের বাংলা দ্বিতীয়পত্র ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এদিকে বন্যার কারণে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও পেছানো হয়েছে। তবে এখনও কারিগরি বোর্ডের পরীক্ষার নতুন সময়সূচি পাওয়া যায়নি।

টানা বর্ষণে জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে বন্যার কারণে গত ১১ আগস্ট চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat