×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৯
  • ৬৪ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পাশাপাশি যানজটসহ নাগরিক ভোগান্তি কমাতে পুলিশ ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় মাদক কারবার, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি ও যানজট নিয়ন্ত্রণের বিষয়।

পুলিশ সুপার বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়। অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি নাগরিকদের সহযোগিতা ও তথ্যও গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

সভা শেষে পুলিশ ও নাগরিক সমাজের মধ্যে সমন্বয় আরও জোরদার করে নিরাপদ ও সুশৃঙ্খল নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat