ইব্রাহীম আশেকী (রনি), রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৮-এর পরিচিতি, শপথ গ্রহণ ও দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাহী উপদেষ্টা মোহাম্মদ জয়নুল আবেদীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অজয় সাহা।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ইদ্রিস আলী মুন্সি, নাজমুল হক ভূঁইয়া মোহন, সাইফুল ইসলাম পলাশসহ রায়পুরা ও নরসিংদী জেলার বিভিন্ন গণমাধ্যমের স্বনামধন্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি, শপথ গ্রহণ এবং দায়িত্বভার হস্তান্তর করা হয়। বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর..