×
সদ্য প্রাপ্ত:
মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৬-০৯-৩০
  • ২২ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

বচসার জেরেই ৪ সিআইএসএফ জওয়ানকে গুলিতে ঝাঁজরা করে দেওয়ার অভিযোগ উঠল সহকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) চাঞ্চল্যকর এই ঘটনাটি সংগঠিত হয়েছে ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের কথুয়ায় একটি সিআইএসএফ ক্যাম্পে।

ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জওয়ানেরই। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। সিআইএসএফের একটি সূত্রে খবর, এদিন বিকেলে ডিউটি পরিবর্তনের সময় হেড কনস্টেবল অবধেশ সিংয়ের সঙ্গে কয়েকজন সিআইএসএফ জওয়ানের বচসা বাঁধে। ক্রমে সেই বচসা বড় আকার ধারণ করে।

এক পর্যায়ে হেড কনস্টেবল অবধেশ সিং তাঁর রাইফেল উঁচিয়ে বাকি জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। তাতেই গুরুতর আহত হন ৪ জন। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন জওয়ানের মৃত্যু হয়।

গোটা ঘটনাটিকে কেন্দ্র করে সিআইএসএফ ক্যাম্পে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহতরা হলেন সহকারী কমান্ড্যান্ট অংকিত কুমার পান্ডে, সাব- ইন্সপেক্টর লক্ষণ সিং, কনস্টেবল সঞ্জীব কুমার এবং কনস্টেবল মহম্মদ রফিক। কি কারণে এই বচসা বেঁধে ছিল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই সিআইএসএফ সদর দপ্তর থেকে তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, গোটা পরিস্থিতি ও তদন্তের বিষয়টি পর্যবেক্ষণ করছেন সিআইএসএফ ডিরেক্টর জেনারেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat