ফাহাদ হাসান জিসান, বন্দর (নারায়নগঞ্জ)ঃ
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জনাব দীপংকর ঘোষ স্যারের নেতৃত্বে এবং বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জামাল উদ্দিন এর অংশগ্রহনে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
ইং ২৯/০৯/২০২৬ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা এলাকা হইতে গ্রেফতারী পরোয়ানা মূলে ৬। নয়ন মিয়া, পিতা-মিন্টু মিযা, মাতা- সামসুন্নাহার, সাং-দেওলী চৌরাপাড়া,, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ জামান,পিতা-সালাউদ্দিন মোল্লা, সাং-বুরুন্দি দঃ পাড়া, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জদ্বয়’কে গ্রেফতার করা হয়।
ইং ৩০/০৯/২৬ তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় বন্দর থানাধীন মদনপুর আন্দিরপাড় সাকিনস্থ সাহেরা গার্ডেন সংলগ্ন পাকা রাস্তার উপর হইতে ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারা মোতাবেক ৩। মোঃ রবিউল (২২), ৪। জোনায়েদ (১৯), উভয় পিতা-মোঃ জাহাঙ্গীর, মাতা- মোসাঃ রাহেলা, সাং- মদনপুর আন্দিরপাড়, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ দ্বয়‘কে গ্রেফতার করা হয়। ইং ৩০/০৯/২০২৬ খ্রি. রাতের বেলা বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ০৩ (তিন) জন মাদকসেবীদের‘কে গ্রেফতার করা হয়।
সর্বমোট ০৭ (সাত) জন আসামীদের‘কে গ্রেফতার পূর্বক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।