×
সদ্য প্রাপ্ত:
মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৬-০৯-৩০
  • ৪৮ বার পঠিত
শাহিদুল ইসলাম, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

"মানবতার কল্যাণে, অসহায় মানুষের পাশে" এই স্লোগানকে বুকে ধারণ করে গাজীপুরের কালিয়াকৈরে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো নতুন সেবামূলক সামাজিক সংগঠন ‘আল-ইয়াকীন ফাউন্ডেশন’। সমাজে ন্যায়, দ্বীনি শিক্ষা ও নিঃস্বার্থ সেবার বার্তা ছড়িয়ে দেওয়ার সুদৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে সংগঠনটি।

৩০ সেপ্টেম্বর বিকেলে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ঐতিহ্যবাহী চন্দ্রা দারুল উলুম মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ ও হৃদয়গ্রাহী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটে। হাফেজ মাওলানা রুহুল আমিন-এর অত্যন্ত চমৎকার ও সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে সংগঠনের আনুষ্ঠানিক পথচলা ঘোষণা করেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন এবং মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ এর পরিচালক আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।

কালিয়াকৈর ওলামা পরিষদের শ্রদ্ধেয় সভাপতি মাওলানা এমদাদুল হক (দা.বা.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের নবগঠিত কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মুফতী শফিকুল ইসলাম শফি। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আজিজুল হক বলেন, "একটি আদর্শ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে শিক্ষার পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি। তরুণ প্রজন্মের হাত ধরে 'আল-ইয়াকীন ফাউন্ডেশন' যেভাবে সামাজিক ও ধর্মীয় কল্যাণে এগিয়ে এসেছে, তা সত্যি আশাব্যাঞ্জক। আমি আশা করি, এই সংগঠনটি কালিয়াকৈরের অসহায় শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি ভরসার প্রতীক হয়ে উঠবে।"

প্রধান উদ্বোধকের বক্তব্যে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন, "সমাজ থেকে অজ্ঞতার অন্ধকার দূর করতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক অধিকার রক্ষায় তরুণ ও যুবসমাজের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আল-ইয়াকীন ফাউন্ডেশন দ্বীনি শিক্ষার প্রসার, অসচ্ছলদের চিকিৎসা ও দারিদ্র্য বিমোচনে অগ্রণী ভূমিকা পালন করে একটি আদর্শ সমাজ গঠনে অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।"

সভাপতির বক্তব্যে মাওলানা এমদাদুল হক (দা.বা.) বলেন, "কোনো সংকীর্ণ বা রাজনৈতিক স্বার্থে নয়, সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আল্লাহর সন্তুষ্টি ও মানবতার সেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজে পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করতে এবং যুবসমাজকে কল্যাণের পথে ধরে রাখতে আমরা সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।"

নবগঠিত উপজেলা কমিটির সভাপতি মুফতী শফিকুল ইসলাম শফি তাঁর বক্তব্যে সকলকে সাথে নিয়ে ফাউন্ডেশনের মানবিক ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং উপজেলার প্রতিটি স্তরে এই কল্যাণমুখী বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ অংশে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আল-ইয়াকীন ফাউন্ডেশনের সার্বিক সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক, ওলামায়ে কেরাম, তরুণ সমাজ এবং গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat