×
সদ্য প্রাপ্ত:
মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৬-০৯-৩০
  • ২৬ বার পঠিত

ইব্রাহীম আশেকী (রনি), রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: 


নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী হোসাইনীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী হাফেজ ছাত্রদের বিদায় ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী হাফেজ ছাত্রদের কোরআন হিফজ সম্পন্ন করায় তাদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যৎ জীবনে দ্বীনি শিক্ষা ও নৈতিক আদর্শকে ধারণ করে চলার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জায়েদুল ইসলাম শিশু, বিশিষ্ট ব্যবসায়ী ও কুয়েত প্রবাসী জনাব আনোয়ার হোসেন, নরসিংদীর শিল্পপতি জনাব শামীম খোলার এবং অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা কামাল উদ্দিন।

বক্তারা বলেন, পবিত্র কোরআন হিফজ করা একজন শিক্ষার্থীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। হাফেজ ছাত্রদের দ্বীনি শিক্ষার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তারা বলেন, একটি সুন্দর ও নৈতিক সমাজ গঠনে কোরআনের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে অতিথিরা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের লেখাপড়া এবং দ্বীনি শিক্ষা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

পরে বিদায়ী হাফেজ ছাত্রদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। তাদের সুন্দর ভবিষ্যৎ, দ্বীনি জ্ঞান ও আমলের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার তাওফিক কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মাঝে আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat