×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-৩০
  • ৪৩ বার পঠিত
‎মনির হোসেন, ‎স্টাফ রিপোর্টার 
‎
‎নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লেকের পাড়ে অবস্থিত মনোরম কাশবনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
‎
‎গত ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে লেকের পাড়ের কাশবনে আগুন জ্বলতে দেখেন দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা কাশবনে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং তাদের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কাশবনের একটি বড় অংশ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের সার্বিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
‎
‎বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "দুর্বৃত্তরা কাশবনে আগুন ধরিয়ে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
‎
‎নিরাপত্তাকর্মীরা জানান, রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
‎
‎শরতের শুভ্রতা ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক এই কাশবনটি দেখতে প্রতিদিন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য ছাড়াও দূর-দূরান্ত থেকে অনেক প্রকৃতিপ্রেমী ক্যাম্পাসে আসতেন। চোখের সামনে প্রকৃতির এমন অনাকাঙ্ক্ষিত বিনাশে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
‎
‎বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা আক্তার মোহ বলেন, "অনেক সৌন্দর্যপিপাসু মানুষ প্রতিদিন ক্যাম্পাসে আসেন। এটা দেখে যাদের ভালো লাগেনি, তারাই এই জঘন্য কাজ করেছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।
‎
‎ক্যাম্পাসের সৌন্দর্য বিনাশী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সচেতন মহল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat