×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ১৬৪ বার পঠিত
ফেনীর ফুলগাজী উপজেলায় পারিবারিক বিরোধের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে নুর হোসেন বাবু (৫৪) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) গভীর রাত দেড়টার দিকে দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর হোসেন বাবু উত্তর শ্রীপুর এলাকার মৃত মীর হোসেনের ছেলে। তিনি দুই ছেলে ও এক কন্যাসন্তানের জনক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে শহীদ নামে এক প্রতিবেশীর দায়ের করা মামলায় নুর হোসেন বাবুকে ২ নম্বর আসামি করা হয়। রোববার গভীর রাতে ফুলগাজী থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায়।

এ সময় পুলিশ উপস্থিতি দেখে বাবু আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সের হিমঘরে রাখা রয়েছে।

ঘটনার পরপরই স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান নেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া বলেন,
“হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

পুলিশের বক্তব্য
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন,
“মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ এলে আইনগত পদক্ষেপ গ্রহণে কোনো বাধা নেই; প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat