×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৬-১০-০৩
  • ২৯ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ঘুরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়ল ৮ কিশোর। বৃহস্পতিবার (১ অক্টোবর ) ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার বিদ্যগড় সৈকতে ঘুরতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল ৮ জন।

সকলেই পুনের বাসিন্দা। পুলিশ সূত্রে প্রকাশ, ওই ৮ জনই ১৬ বছর বয়সি। তাদের সবার দেহ উদ্ধার করা গিয়েছে। পুনের আলান্দির একটি প্রাইভেট টিউশন গ্রুপের পড়ুয়া ওই ৮ কিশোর।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল পড়ুয়াদের একটি দল ঘুরতে এসেছিল রায়গড়ে। মোট ৪৮ জনের দলে ২৫ জন ছেলে, ১৭ জন মেয়ে এবং ৬ জন শিক্ষক ছিলেন।

বিকাল ৫টা ৩০ মিনিটে দিব্যগড় সৈকতে পিকনিক করতে গিয়েছিল ওই দলটি। সেই সময়ে ওই ৮ জন কিশোর সমুদ্রে নেমে যায়, তারপরেই তলিয়ে যায় তারা।

সমুদ্রের স্রোতের জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ওই ৮ কিশোরকে তলিয়ে যেতে দেখেই উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে স্থানীয় ওয়াটার স্পোর্টস সংগঠনের উদ্ধারকারীরা।

কিন্তু ৮ জনকে বাঁচানো যায়নি, পরে তাদের দেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat