নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
আওয়ামী লীগ আমলে বিতর্কিত হিসেবে আলোচিত বিএনপি নেতা শহীদুল ইসলাম টিটুর প্রশংসা করে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলমের বিরুদ্ধে।
সম্প্রতি ফতুল্লার পাগলা বাজার এলাকায় যানজট নিরসন কমিটির পরিচিতি সভায় দেওয়া ওসি মাহবুব আলমের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বক্তব্যে তিনি শহীদুল ইসলাম টিটুকে ‘সংগ্রামী নেতা’ হিসেবে উল্লেখ করেন এবং তার রাজনৈতিক ভূমিকার প্রশংসা করেন।
একজন প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা কীভাবে প্রকাশ্য রাজনৈতিক অনুষ্ঠানে কোনো রাজনৈতিক নেতার প্রশংসা করতে পারেন—এ নিয়েই উঠছে প্রশ্ন। পুলিশের মতো প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের কর্মকর্তার এমন বক্তব্য নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার জায়গা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
এখন প্রশ্ন হলো—বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তারা কী পদক্ষেপ নেবেন?
এখন শুধু সময়ের অপেক্ষা—দেখা যাক, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়।
এ জাতীয় আরো খবর..