×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৬-১০-০৫
  • ২২ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কটি উত্তরবঙ্গের নাটোর, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুরসহ কয়েকটি জেলার সঙ্গে ঢাকার সঙ্গে প্রায় ১ঘন্টার দূরত্ব কমিয়ে এনেছে। বর্তমানে উত্তরবঙ্গ থেকে পণ্য পরিবহনকারী অধিকাংশ ট্রাক এই আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে। কিন্তু সম্প্রতি সময়ে এই আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলা ও আত্রাই উপজেলার কয়েকটি স্থানে রাতে ছিনতাইয়ের প্রকোপ বেড়েছিলো।

 তাই এই সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে রাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা মোতাবেক রাণীনগর ও আত্রাই থানা পুলিশ ও জেলা পুলিশের যৌথ নিয়মিত টহল শুরু করলে বর্তমান সময়ে এই সড়কটি অনেকটাই নিরাপদ সড়কে রূপান্তরিত হয়েছে। স্থায়ী ভাবে সড়কের নিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্যে পুলিশ সুপার নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলামের নিকট দুটি পুলিশ বক্স নির্মাণের পরামর্শ দিলে সংসদ সদস্য নিজস্ব অর্থায়নে দুটি পুলিশ বক্স নির্মাণ করেন।

০৪ অক্টোবর ২০২৬ তারিখ রবিবার দুপুরে রাণীনগর উপজেলার বড়বড়িয়া নামক রেলক্রসিং স্থানে ও আত্রাই উপজেলার থাইপাড়া সড়ক নামক স্থানে নির্মাণ করা সেই পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এখন থেকে পুলিশ সদস্যরা নিরাপদে নিয়মিত এই দুটি পুলিশ বক্সে অবস্থান করে সড়কে যাতায়াতকারী যাত্রী ও পরিবহনগুলোর নিরাপত্তা প্রদানে স্থায়ী ভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। ফলে নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর জনগুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটি নিরাপদ সড়ক হিসেবে পরিচিত লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্মিত দুটি পুলিশ চেকপোস্টের (পুলিশ বক্স) আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান, রাণীনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম, রাণীনগর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল, আত্রাই থানার ওসি মো: মাহবুবুর রহমান, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাণীনগর ও আত্রাই উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

উদ্বোধন শেষে আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে রাণীনগর ও আত্রাই থানা পুলিশের যৌথ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আত্রাই থানার ওসি মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু বলেন এক সময়ের রক্তাক্ত জনপদ হিসেবে পরিচিত এই রাণীনগর ও আত্রাই উপজেলাকে আরো নিরাপদ করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। এই অঞ্চলকে নতুন করে পরিচিত করেছে নওগাঁ-রাণীনগর-আত্রাই-
নাটোর আঞ্চলিক মহাসড়ক।

পুলিশের পাশাপাশি এই সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রী ও যানবাহনের নিরাপত্তা প্রদানের দায়িত্ব এই অঞ্চলের প্রতিটি মানুষের। এই দুই উপজেলার জননিরাপত্তা নিশ্চিতকরণে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো কার্যকর ভাবে বজায় রাখতে এই দুটি পুলিশ চেকপোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই পুরো অঞ্চলকে আরো নিরাপদ হিসেবে বিনির্মাণ করতে যা যা করার প্রয়োজন তা করা হবে। তাই এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীসহ প্রতিটি যানবাহনের ও এই অঞ্চলের প্রতিটি মানুষের নিরাপত্তা প্রদানে এবং অপরাধীদেরকে প্রতিহত করার লক্ষ্যে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করতে তিনি দুই উপজেলার বাসিন্দাদের বিশেষ ভাবে অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat