×
সদ্য প্রাপ্ত:
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
  • প্রকাশিত : ২০২৫-১২-০৩
  • ২২৫ বার পঠিত



মোঃ জসীম মিয়া
মাদারীপুর ।


মাদারীপুর শহরের চৌধুরী ক্লিনিকের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে নেমে আসে তীব্র ক্ষোভ ও মানবিক আলোড়ন।
রোববার সকালে ক্লিনিকের পরিচ্ছন্নকর্মী সাথী বেগম টয়লেটের ভেতর শিশুটিকে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান। তাৎক্ষণিকভাবে তিনি রিসিপশনিস্ট স্বর্ণালী খন্দকারকে জানান এবং দু’জনে মিলে নবজাতকটিকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, নবজাতকটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ। তাকে প্রয়োজনীয় সব চিকিৎসা ও পরিচর্যার আওতায় রাখা হয়েছে।
এদিকে জন্মের পরপরই সন্তানকে ফেলে যাওয়ার হৃদয়বিদারক ঘটনাটি এলাকাজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি করেছে। কেউ কেউ সন্তান পেতে বছরের পর বছর অপেক্ষা করেন, আবার কেউ নিজের সন্তানকে এভাবে ফেলে পালিয়ে যান,
এ দৃশ্য সমাজকে নাড়িয়ে দিয়েছে।
এমন পরিস্থিতিতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে পরিত্যক্ত নবজাতকটির সার্বিক দায়িত্ব গ্রহণ করেছেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব। তিনি জানিয়েছেন, শিশুটির নিরাপদ চিকিৎসা, পরিচর্যা ও সুরক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শিশুটির মা ও পরিবারের পরিচয় শনাক্তে প্রশাসন ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে।
স্থানীয়রা আশা করছেন, নবজাতকটি নিরাপদে বড় হবে এবং এমন নিষ্ঠুর ঘটনার পুনরাবৃত্তি রোধে সমাজ আরও সচেতন হবে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat