বিএম সজিব, শরীয়তপুর:
শরীয়তপুরের জাজিরায় খেলনা ভেবে ককটেল হাতে নেওয়ার পর বিস্ফোরণে কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা ইউনিয়নের ফেদুল্লা বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে কসটেপ দিয়ে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন একই এলাকার জুনায়েদ আহমেদ (১৭)। সেটি খেলনা বল মনে করে তিনি হাতে তুলে নেন। এ সময় তার সহপাঠী কামরুল বিষয়টি দেখে জানতে চাইলে পরে জুনায়েদের দাদি নাসিমা বেগম সেটিকে বোমা বলে জানান। এরপর আতঙ্কিত হয়ে জুনায়েদ সেটি ফেলে দিলে বিস্ফোরণ ঘটে। এতে কাছাকাছি থাকা কামরুল আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে ঢাকায় পাঠানো হয়।
এ জাতীয় আরো খবর..