×
সদ্য প্রাপ্ত:
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • প্রকাশিত : ২০২৬-১০-০৭
  • ১২ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নে অবস্থিত উত্তরা কোল্ড স্টোরেজ লিমিটেডে বীজ আলু সংরক্ষণে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নির্ধারিত ভাড়া প্রতি কেজি ৬ টাকা হলেও ৫০ কেজি ওজনের বস্তাপ্রতি ৪২৫ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ করেছেন একাধিক কৃষক। এতে প্রতি বস্তায় সর্বোচ্চ ১২৫ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে বলে দাবি তাদের।

কৃষকদের অভিযোগ ও সরেজমিনে পাওয়া কয়েকটি ডেলিভারি রশিদে দেখা যায়, ৫০ কেজি ওজনের বীজ আলুর বস্তার জন্য ৪২৫ টাকা করে নেওয়া হয়েছে। সরকারি নির্ধারিত হার অনুযায়ী ৫০ কেজি আলুর সংরক্ষণ ভাড়া হওয়ার কথা ৩০০ টাকা। ফলে বস্তাপ্রতি ১২৫ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠেছে।

রাজপুর গ্রামের কৃষক আব্দুল হাকিমের ৯ বস্তা আলুর ডেলিভারি রশিদেও একই হারে ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। চাপাডাল গ্রামের কৃষক রানা ৫০ কেজি ওজনের ১০৯ বস্তা আলু সংরক্ষণ করেন। তার রশিদ নম্বর ৩২৭১৫। রশিদ অনুযায়ী, বস্তাপ্রতি ৪২৫ টাকা হিসেবে তার কাছ থেকে মোট ৪৬ হাজার ৩২৫ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ।

শিমলিয়া দরগাতলা গ্রামের কৃষক হরিপদ ৫০ কেজি ওজনের পাঁচ বস্তা আলু সংরক্ষণ করেন। তার ডেলিভারি রশিদ নম্বর ৩২৭১। সেখানে বস্তাপ্রতি ৪২৫ টাকা হিসেবে মোট ২ হাজার ১২৫ টাকা নেওয়ার তথ্য রয়েছে বলে তিনি জানান। একই ধরনের অভিযোগ করেছেন এনামুল হক নামের আরেক কৃষক। তিনি সাত বস্তা বীজ আলু সংরক্ষণ করেছেন।

কৃষকদের দাবি, সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে প্রতি বস্তায় ১০০ থেকে ১২৫ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করা হচ্ছে। এতে আলু সংরক্ষণের মৌসুমে কৃষকদের বাড়তি আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে।

অভিযোগের বিষয়ে উত্তরা কোল্ড স্টোরেজ লিমিটেডের নির্বাহী পরিচালক ফারহানা হকের সঙ্গে কথা হলে তিনি জানান, কোল্ড স্টোরেজটির ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৫০ হাজার বস্তা। বীজ আলু সংরক্ষণে সরকারি নির্ধারিত ভাড়া প্রতি কেজি ৬ টাকা বলেও তিনি স্বীকার করেন।

তবে ৫০ কেজি লেখা বস্তার জন্য ৪২৫ টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, বাস্তবে অনেক বস্তার ওজন ৬০ থেকে ৬৮ কেজি পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ রশিদে ৫০ কেজি লেখা থাকলেও প্রকৃত ওজন বেশি হতে পারে বলে তার দাবি।

তবে কৃষকদের প্রশ্ন, বস্তার প্রকৃত ওজন যদি ৬০ থেকে ৬৮ কেজি হয়, তাহলে সেই প্রকৃত ওজন কি ডিজিটাল বা নির্ভরযোগ্য ওজনযন্ত্রে পরিমাপ করে রশিদে উল্লেখ করা হয়েছে? আর সরকারি নির্ধারিত কেজিপ্রতি ভাড়ার ভিত্তিতে অতিরিক্ত অর্থ নেওয়া হলে তার হিসাব কীভাবে করা হচ্ছে—এ বিষয়েও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

এদিকে সাংবাদিক পরিচয় ও প্রেস আইডি কার্ড প্রদর্শন নিয়ে কোল্ড স্টোরেজের নির্বাহী পরিচালক ও সাংবাদিকের মধ্যে কথোপকথন হয়। এ ঘটনায় জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক এনামুল কবির এনাম অসন্তোষ প্রকাশ করেন।

বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, কোল্ড স্টোরেজের ভাড়াসংক্রান্ত বিষয়টি কৃষি বিপণন অধিদপ্তরের দেখার এখতিয়ার রয়েছে। পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তাও বিষয়টি দেখতে পারেন।

নওগাঁ কৃষি বিপণন কর্মকর্তা সোহাগ সরকারের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বীজ আলু সংরক্ষণের সরকারি নির্ধারিত ভাড়া প্রতি কেজি ৬ টাকা। ৫০ কেজি ওজনের এক বস্তা আলুর জন্য ৪২৫ টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি নির্ধারিত হারের অতিরিক্ত ভাড়া নেওয়ার নিয়ম নেই।

অভিযোগের বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনির সরকারি মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে উপজেলা প্রশাসনের বক্তব্য জানা সম্ভব হয়নি।

স্থানীয় কৃষক ও সচেতন মহলের অভিযোগ, আলু সংরক্ষণ ও কোল্ড স্টোরেজের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সাধারণ কৃষকরা অনেক সময় ব্যবসায়ী ও স্টোর কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এ সুযোগে সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হলে কৃষকের উৎপাদন ব্যয় আরও বেড়ে যায়।

কৃষকদের প্রশ্ন—সরকারি নির্ধারিত ভাড়া যদি প্রতি কেজি ৬ টাকা হয়, তাহলে ৫০ কেজির বস্তায় ৪২৫ টাকা আদায়ের হিসাব কীভাবে করা হচ্ছে? এ প্রশ্নের স্বচ্ছ জবাব ও প্রশাসনিক তদন্তের অপেক্ষায় রয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat